কংগ্রেসকে চাঙ্গা করতে নয়া কৌশল সোনিয়ার - The News Lion

কংগ্রেসকে চাঙ্গা করতে নয়া কৌশল সোনিয়ার




দি নিউজ লায়ন ;   জাতীয়  কংগ্রেসকে চাঙ্গা করতে এবার নয়া কৌশল নিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দলের বিদ্রোহী নেতাদের মুখে কুলুপ আঁটতে বিদ্রোহী নেতাদেরই কমিটিতে স্থান দিলেন তিনি। একার পর রাজ্যে ভরাডুবির পর  বিহার নির্বাচনের ফলাফলের পর কংগ্রেসের আভ্যন্তরীন কোন্দল একেবারে সামনে চলে আসে।  এরপর প্রকাশ্যে ব্র্যন্ড গান্ধীর গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেন কপিল সিব্বলের মতো বর্ষিয়াণ নেতারাও। 


তার আগে অবশ্য কংগ্রেসের ২৩ জন শীর্ষ স্থানীয় নেতা সোনিয়া গান্ধীকে চিঠি লিখে সাংগাঠনিক পরিবর্তনের ডাক দিয়েছিলো। এবারে সেই সব নেতাদের চুপ করতেই তাদের নিয়ে নয়া কমিটি গঠন করে চমক দিলেন সোনিয়া গান্ধী। মূলত তিনটি কমিটি গঠন করার কথা ঘোষনা করেন সোনিয়া গান্ধী। সেই  কমিটিতে তিনি স্থান দিয়েছেন বেশ কয়েকজন বিদ্রোহী নেতাকে। 


যারমধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছেন, কংগ্রেসের শশী থারুর, গুলাম নবি আজাদ, বীরাপ্পা মৌলি এবং আনন্দ শর্মার মতো নেতা। যারা আগে বিদ্রোহ দেখিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন। তবে উল্লেখযোগ্যভাবে এই কমিটিতে স্থান পাননি কপিল সিব্বল। নতুন গঠিত এই তিনটি কমিটির কাজ থাকবে জাতীয় নিরাপত্তা, বিদেশনীতি এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে সোনিয়া গান্ধীকে অবগত করা এবং দলের অবস্থান কি হবে তা ঠিক করা।


 তবে এই তিনটি কমিটিতেই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদাম্বরম।  বিদেশনীতি বিষয়ক কমিটিতে রয়েছেন শশী থারুর এবং আনন্দ শর্মা। অর্থনীতি বিষয়ক কমিটিতে রয়েছেন পি চিদাম্বরম। জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটিতে রয়েছেন গুলাম নবি আজাদ এবং বীরাপ্পা মৌলি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.